
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৫২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে পশ্চিম চর বাঘড়ী তার নিজ বাস ভবনের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল শুরু করে নেতাকর্মীরা। পরে মিছিলটি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘড়ী বাজার এলাকার সড়কে উঠতে চাইলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
এ সময় রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, সাবেক ছাত্রদল সভাপতি আনোয়ার পাশা নিপু সহ রাজাপুর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমীকদল সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বলেন, আমরা বিএনপির অফিস থেকে মিছিল বের করে মহাসড়কে উঠতে চেয়েছিলাম পুলিশ আমাদের উঠতে দেয়নি ভিতরের রাস্তায় রাখছে। পুলিশ বলেন মহাসড়কে মিছিল নিয়ে উঠলে যানচলাচল বিগ্ন ঘটবে জন দুর্ভোগ বারবে। পুলিশের সাথে আমরা এই মূহুর্তে বারাবাড়ি করি না। অসংখ্য পুলিশ ছিলো তারা বেরিগেড দিছে কোন ভাবে ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠতে দেয়নি এবং মহাসড়কে অবস্থান করা বিএনপির নেতাকর্মীদের মিছিলে অংশ নিতে দেয়নি। পুলিশ সবাইকে বিছিন্ন করে ফেলেছে। এরপর আমরা সংক্ষিপ্ত সমাবেশ করে অনুষ্ঠান শেষ করেছি। তারপরও আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট।

এবিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, একটি হাইওয়েতে রাজনৈতিক প্রোগ্রাম করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগে। তারা পূর্বে কোন অনুমতি নেয়নি। একটি হাইওয়ে রাস্তা অনুমতি ছাড়া তারা বন্ধ করতে পারে না। পুলিশ জনসার্থে জনদুর্ভোগ লাগবের জন্য তাদেরকে হাইওয়েতে সমাবেশ করতে দেওয়া হয়নি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি