
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ৩:৬

কুমিল্লার দেবীদ্বারে সহস্রাধিক দুঃস্থ ও গরীব রোগীকে লায়ন্স ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলার বারেরা জালাল উদ্দীন আহমেদ ফাউন্ডেশন কমিউনিটি ভিত্তিক মা-শিশু ও ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব চিটাগং'র সার্বিক সহযোগিতায় উপজেলার সহস্রাধিক দুঃস্থ ও গরীব চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী দেবীদ্বারে ৩৫ তম চক্ষু ক্যাম্পটিতে চক্ষু রোগীদের বিনামূল্যে ঔষধ, চশমা এবং চিকিৎসা প্রদান করা হয়। এরমধ্যে ৯৮ জন রোগীকে অপারেশন করার জন্য নির্বাচন করা হয়।

লায়ন মোহাঃ কবির উদ্দিন ভুইয়া (পি,এম,জে,এফ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও জালাল উদ্দীন আহমেদ ফাউন্ডেশন কমিউনিটি ভিত্তিক মা,শিশু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান এ,কে,এম, খায়রুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম,শাহ আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসার মোঃ রেজাউল করিম, প্রফেসার মোঃ আব্দুল আলীম, দেবীদ্বার ও মুরাদনগর সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, ব্রাম্মনপাড়া সমাজ সেবা কর্মকর্তা কবির আহমেদ, দেবীদ্বার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম আরজু, লায়ন সফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে,এম,শফিকুল আলম কামাল(ভিপি)।
