
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৮

দুই সন্তানকে হত্যার পর খুলনায় এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার ২ সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি