
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৩:৩৭

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে সভায় প্রশাসনিক সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় স্ব স্ব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ মিলে নবনির্বাচিত সাংসদ মোঃ আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সভার প্রধান অতিথি সাংসদ আবুল কালাম আজাদ দেবীদ্বারকে একটি মডেল উপজেলা গঠনে সকল কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি