
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ২১:২২

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বরিশালের হিজলা উপজেলায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় সরকারি হিজলা কলেজ মাঠে ২২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায়, সহকারী কমিশনার( ভূমি ) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
