বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালের ইলিশ বাজারে শীতের প্রভাব, ক্রেতাদের নাগালের বাইরে দাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩

শেয়ার করুনঃ
বরিশালের ইলিশ বাজারে শীতের প্রভাব, ক্রেতাদের নাগালের বাইরে দাম

বরিশালে বইছে তীব্র শৈত্য প্রবাহ। গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ বাড়তে থাকলে শুক্র ও শনিবার মৌসুমে সর্বনি¤œ তাপমাত্রা বইছে। এমন পরিস্থিতিতে বরিশালে মাছের বাজারে ইলিশের আকাল দেখা যাচ্ছে। বাজারে তেমন মাছ নেই। যাও পাওয়া যাচ্ছে তার দাম ক্রেতাদের নাগালের বাইরে। জেলেরা বলছে, শীতের কারণে নদী ও সাগরে ইলিশ না থাকায় এ অবস্থা। তবে শীত কমলে নদী-সাগরে ইলিশ ধরা পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গত দুই দিন ধরে শীতের তীব্রতা বেশি। বরিশালে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭। এর আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বেলা ৩টার দিকে বরিশালের আকাশে সূর্যের দেখা মেলে। ঠান্ডা বাতাসে হাজার হাজার জেলে পড়েছেন বিপাকে। তীব্র ঠান্ডা বাতাসের কারণে জেলেরা নদী-সাগরে মাছ ধরতে পারছেন না। 

আরও

তিস্তা দুধকুমারে বন্যা আশঙ্কা, ভাঙনে আতঙ্কিত কুড়িগ্রামের মানুষ

তিস্তা দুধকুমারে বন্যা আশঙ্কা, ভাঙনে আতঙ্কিত কুড়িগ্রামের মানুষ

বরিশাল নগরীর বৃহৎ মৎস্য আড়ত পোর্টরোড বাজারে প্রতিদিন সকালে শত শত মণ ইলিশ বিক্রি হয়। কিন্তু কয়েক দিন ধরে ইলিশ মাছ আসে না বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, শীত বেশি থাকায় নদীতে এখন ইলিশ মাছ নেই। তাই জেলেদের জালে ধরা পড়ে না। শীত কমে গেলে ইলিশ ধরা পড়বে।

পোর্টরোড আড়তে মাছ বিক্রি করতে আসা জেলে ইব্রাহিম জানান, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা এত বেশি যে কারণে জেলেরা ঘাটে ফিরে আসছে। তাছাড়া শীতের কারণে নদীতে তেমন একটা ইলিশও পাওয়া যাচ্ছেনা।

আরও

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল
ইলিশ বাজার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পোর্ট রোড বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়ে না। তাই বাজারে ইলিশ মাছ নেই বললেই চলে। যাও আসে তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। যা আসে বড় সাইজের চেয়ে জাটকা বেশি। তিনি জানান, শুক্রবার পোর্ট রোডে মাত্র ৩০/৪০ মণ ইলিশ বিক্রি হয়েছে। বাজারের ছোট-বড় মিলিয়ে ১৬০টি আড়তের মধ্যে কয়েকটি আড়তে সেই মাছ বিক্রি হয়েছে। যার কারণে দামও একটু বেশি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রহিম নামের আরেক ব্যবসায়ী জানান, শুক্রবার পোর্ট রোডে এক কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ টাকায়। এক কেজির নিচে, যা এলসি হিসেবে পরিচিত। সেই সাইজের মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০০-১৮০০ টাকা দরে। ৪০০ থেকে ৫০০ গ্রাম সাইজের ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি ১২০০-১৩০০ টাকা দরে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, নদীতে ইলিশ মাছ আছে। বড় সাইজের মাছ না থাকলেও প্রচুর জাটকা রয়েছে। জাটকা শিকার নিষিদ্ধ। তাই বেশি মাছ বাজারে আসে না।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষকরা জানিয়েছেন, শীতের এমন অবস্থা সামনে আরও দুদিন চলতে পারে।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা

নব্বই মিনিটের হামলার পর জ্বালানি রপ্তানিতে ইরানের হুঁশিয়ারি

নব্বই মিনিটের হামলার পর জ্বালানি রপ্তানিতে ইরানের হুঁশিয়ারি

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মেসির জাদুতে ইংল্যান্ড বিদায়, ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মেসির জাদুতে ইংল্যান্ড বিদায়, ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

এ সম্পর্কিত আরও পড়ুন

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা অবস্থান নেন। উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর এবং সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি শুরু করার

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় গ্রামের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ গ্রামবাসী অংশ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে কুঞ্জবন গ্রামে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয়

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। নিহত মাসুক মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতির গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

বাংলাদেশ টেপ বল বিপি এলের  সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। দায়িত্ব গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সুসংগঠিত পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশে টেপ বল বিপি এলের  আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। টেপ বল বিপিএলের মতো বৃহৎ আয়োজন সফলভাবে বাস্তবায়নের ফলে এ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা