
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৬:২

নওগাঁর মান্দা উপজেলার সাবাই এলাকায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন।মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগার হাঁপানিয়া এলাকার আকরাম হোসেন (৪৫), চকবিরাম এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলাম (৫০)।আহতরা হলেন মান্দা উপজেলার সাহাপুর গ্রামের ইমদাদুল হক (৫২), রাজন (৩২), জনাব আলী (৫০), আব্দুল কুদ্দুস (৪৮), সজীব হোসেন (২৪) ও ওয়াদ হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
