
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৫:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।সােমবার (৮ জানুয়ারি) বিকেলে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পুস্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম,

গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, বামন্দী ইউপির চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউপির চেয়ারম্যান গোলাম সাকলায়েন, তেঁতুলবাড়ীয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা, ধানখোলা ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বাররা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি