
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৫:৫৩

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে নবনির্বাচিত হ্যাট্রিক জয়ী শিবলী সাদিক এমপি হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তৃতীয় বারের মতো নবনির্বাচিত শিবলী সাদিক এমপি নিজ নির্বাচনি এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।সোমবার (৮ জানুয়ারি) রাত নয়টার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন হাকিমপুর উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে উপজেলা নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
হাকিমপুর উপজেলা দলীয় কার্যালয়ে এমপি শিবলী সাদিক পৌঁছালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন উপজেলা আওয়ামীলীগের পক্ষে এবং পৌর আ'লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু পৌর আ'লীগের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নবনির্বাচিত হ্যাট্রিক জয়ী শিবলী সাদিক এমপি হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।
এ সময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, সোহরাব হোসেন প্রতাপ, আশরাফ আলী, আব্দুল লতিফ, বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, খট্রামাধবপাড়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডলসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে ০৭ জানুয়ারি নির্বাচন শেষে বিজয়ের ফলাফল নিয়ে রাতেই দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে ঢাকায় যান। আজ ০৮ জানুয়ারি বিকেলে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানেই তাঁকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি,বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সবশেষে হাকিমপুর উপজেলা দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় এর সময় এমপি শিবলী সাদিক বলেন, আজকের এই বিজয় দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছি। আমার এ বিজয় আপনাদের উৎসর্গ করে দিলাম। এই এলাকার গরীব, দুঃখী অসহায় মেহনতি মানুষের যে আশা আকাঙ্খা ও চাওয়া সেটি যেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি। হিলি যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর তাই বন্দরের আমদানি রফতানি বৃদ্ধি, রাস্তা ঘাটের উন্নয়ন, হিলি রেলস্টেশন উন্নতি করণসহ হাকিমপুর উপজেলা ও হাকিমপুর পৌরসভাকে একটি মডেল উপজেলা ও পৌরসভা তৈরির আশ্বাস দেন। সবশেষে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করেন।