সোমবার, ২২ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ২২:১৪

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

শীত অঞ্চল বলে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নেমেছে কনকনে শীত। গত দুই সপ্তাহ থেকে কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। যার ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবি, বাগানের চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষজন। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আজ সোমবার ( ৮ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত থাকায় উপজেলার চা বাগান ও প্রত্যন্ত অঞ্চলের জনজীবনে জবুথবু অবস্থা তৈরি হয়েছে। এ কারণে রোগবালাই বেড়েছে।

আরও

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

শীতজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে। শীত নিবারণ করতে গিয়ে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে শ্রীমঙ্গলে শীতজনিত রোগব্যাধিও বেড়েছে। ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র শীতে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শীতজনিত রোগ সর্দি-কাশি, ঠাণ্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছেন। শীতকালীন ডায়রিয়া, ঠাণ্ডা

আরও

বৃষ্টিতেই বিচ্ছিন্ন ধাওয়া-কোকতড়া, দুর্ভোগে দুই গ্রামের মানুষ

বৃষ্টিতেই বিচ্ছিন্ন ধাওয়া-কোকতড়া, দুর্ভোগে দুই গ্রামের মানুষ
শীত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাশি ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান উপজেলা স্থাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন তীব্র শীতে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডা-কাশি, নিউমোনিয়া, অ্যাজমা রোগ নিয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। রোগীর সংখ্যায় হাসপাতালের শয্যা কম থাকায় মাঝেমধ্য হিমশিম খেতে হচ্ছে আমাদের।শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, গত ২০ ডিসেম্বর থেকে আজ ৮ জানুয়ারি পর্যন্ত। 

শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির ভেতরে ওঠানামা করছে। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া অফিসে গত ২০ ডিসেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ২০ ডিসেম্বর ছিল ১০. ৫ ডিগ্রি সেলসিয়াস, ২১ ডিসেম্বর ছিল ১৩. ২ ডিগ্রি সেলসিয়াস, ২২ ডিসেম্বর ছিল ১৪. ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৩ ডিসেম্বর ছিল ১৫. ৩ ডিগ্রি, ২৪ ডিসেম্বর ছিল ১৫. ৬ ডিগ্রি, ২৫ ডিসেম্বর ছিল ১৫. ৫ ডিগ্রি, ২৬ ডিসেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২৭ ডিসেম্বর ছিল ১৫.৩ ডিগ্রি, ২৮ ডিসেম্বর ছিল ১৪. ৫ ডিগ্রি, ২৯ ডিসেম্বর ছিল ১৩.৪ ডিগ্রি, ৩০ ডিসেম্বর ছিল ১৩.২ ডিগ্রি, ৩১ ডিসেম্বর ছিল ১৩. ৪ ডিগ্রি, ১ জানুয়ারি ১৬.৫ ডিগ্রি, ২ জানুয়ারি ছিল ১৫. ৬ ডিগ্রি, ১ জানুয়ারি ছিল ১৫. ২ ডিগ্রি, ৩ জানুয়ারি ছিল ১৫. ৬ ডিগ্রি, ৪ জানুয়ারি ছিল ১৬. ৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, ৬ জানুয়ারি ছিল ১৩. ১ ডিগ্রি সেলসিয়াস এবং ৭ জানুয়ারি ১৩. ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ১৯ ডিসেম্বর এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।   শনিবার দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বেলা সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান মেনন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্বজনদের

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

বাংলাদেশের চা শিল্পে নতুন এক ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। চা-পাতা চয়নে অসাধারণ দক্ষতা ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তৃতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ অর্জন করেছেন। দেশের ইতিহাসে এ অর্জন তাকে সবচেয়ে আলোচিত ও সফল চা-শ্রমিকদের কাতারে নিয়ে গেছে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তারের হাতে পুরস্কার তুলে দেন

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

গোপালপুরে ডগাবিলে ৩৭৫কেজি পোনামাছ অবমুক্ত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিল ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগাবিলের প্লাবনভূমিতে ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু ব্যবসা, কুলাউড়ায় বাড়ছে দুর্ঘটনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজার-শমশেরনগর সড়কের একটি অংশ দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি চক্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। একই সঙ্গে সড়কজুড়ে ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা-কুনিমুরা এলাকায় মনু নদী থেকে উত্তোলিত বালু বিক্রির জন্য সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে।