
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীর পার্টির মনোনীত প্রার্থী মো. রেজাউল ইসলাম ভূঁঞা বলেছেন,প্রিয় বন্ধুগণ' গুঞ্জন শোনা যায় সিগন্যালের।নির্বাচনের মাঠে অনেক সিগন্যালের কথা শোনা যায়। কোথায় সিগন্যাল কিসের সিগন্যাল। কোন আসমান থেকে সিগন্যাল এসেছে। (২৯ ডিসেম্বর)শুক্রবার সরাইল সদর এলাকায় গণ মিছিল শেষে উচালিয়াপাড়া মোড়ে পথ সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল ইসলাম বলেন,সিগন্যাল তো দিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির ২৬টি আসনে।এ ২৬ টি আসনের একটি আসন হলো।ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসন। মাননীয় প্রধানমন্ত্রীর বাইরে বাংলাদেশে আর কার হিম্মত আছে। এ আসনে মহাজোটের সিগন্যাল দিতে পারে। যারা এ সব কথা বলছে তারা বোকার স্বর্গে বাস করছে। রেজাউল ইসলাম ভূঁঞা ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, আমরা কোন সিগন্যাল চাই না।

সাত তারিখে লাঙ্গল মার্কার ব্যালটে জনগণের একটা সিল চাই। সিগন্যালের কি কোন দরকার আছে,সিগন্যাল তো আমরা পেয়েই আসছি।রেজাউল ইসলাম আরও বলেন,লাঙ্গল মহাজোটের প্রতীক,জাতীয় পার্টি বারবার আপনাদের ভোটে বিজয়ী হয়েছে।আমরা মানুষের সঙ্গে আছি,সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদাভাবে কাজ করার কথা বলে মো.রেজাউল ইসলাম ভূঁঞা বলেন,আমি জিতব, ইনশাআল্লাহ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি