বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে জনসভাস্থলে পঙ্কজ ও শাম্মীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, হাসপাতালে ১৩ জন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০:৫৩

শেয়ার করুনঃ
বরিশালে জনসভাস্থলে পঙ্কজ ও শাম্মীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, হাসপাতালে ১৩ জন

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের  সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে ব‌রিশা‌ল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভাস্থ‌লে প্রবেশের সময় এ সংঘর্ষ হয়। তবে দুপক্ষই নিহত সিরাজ সিকদারকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

নিহত সিরাজ সিকদার হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের পুত্র।

আরও

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা বলেন, আমরা মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলাম। সেখানে আগে থেকে অবস্থান নেয়া শাম্মীর অনুসারীরা আমাদের মিছিল লক্ষ্য করে বোতল ছুড়তে শুরু করে। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন শাম্মীর অনুসারীরা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৫ জনকে আহত করে। তাদের মধ্যে সিরাজ ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে ড. শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ পাল্টা অভিযোগ করে বলেন, আমরা আগে থেকেই জনসভাস্থলে ছিলাম। পঙ্কজ নাথের অনুসারীরা জনসভাস্থলে প্রবেশ করেই মারামারি শুরু করে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একজন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজ সিকদার ড. শাম্মীর অনুসারী ছিলেন বলে দাবি করেন মঞ্জুর মোর্শেদ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পঙ্কজ ও শাম্মী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, ‘সিরাজকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন তিনি জানিয়েছেন যে জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরউদ্দিন বলেন, আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত একজন মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবু সন্দেহের কারণে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডা. কবির জানান, দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

কুমিল্লার দেবীদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা মানিকজান বেওয়ার। গত মঙ্গলবার সকালে তিনি গোসলের

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

ঝিনাইদহ শহরের প্রবেশপথ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিতর্কিত চত্বরটি অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এ কার্যক্রম শুরু করেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলের মাঝখানে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে এবং পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাঁচ উপজেলার ৩১টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও সর্বত্র এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। বসতঘর, সড়ক, সেতু, কৃষিজমি, মাছের ঘের ও গবাদিপশুর খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সরকারি তথ্য অনুযায়ী, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও মৌলভীবাজার সদর উপজেলার ৩১টি ইউনিয়ন