
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে নিজ দলের মনোনীত নাঙ্গল প্রতিকের প্রার্থীকে রেখে, নির্বাচনী পথসভা ডেকে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছে দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতা-কর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কেন্দ্রীয় মসজিদ মার্কেটে জাতীয় পার্টি দেবীদ্বার উপজেলার আয়োজনে আয়োজিত নির্বাচনী পথসভার প্রধান অতিথি (রওশন পন্থী) জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলার সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আবুল কালাম আজাদের হাত উঁচিয়ে তুলে কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজু দলের সমর্থন দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাভেদ আহমেদ নবী, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, মুজিবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুল আউয়াল, পৌর জাতীয় পার্টি আহবায়ক মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
তবে এ আসনে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) মনোনীত লাঙ্গল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ইউসুফ আসগর। তিনি তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে মাঠে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের ঈগল প্রতিককে সমর্থন দেওয়া হয়েছে। শুধু সমর্থন নয় আগামী ৭ তারিখ পর্যন্ত ঈগল মার্কার ভ্যানগার্ড হয়ে থাকবে জাতীয় পার্টির নেতা কর্মীরা। দেবীদ্বার থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বন্ধ করতে আগামী ৭ জানুয়ারি সবাইকে ঈগল প্রতিকে ভোট দেওয়ারও অনুরোধ জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের মূল্যায়ন করব। আগামীর দেবীদ্বার উন্নত, স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে আপনাদের একটি করে ভোট দরকার। আপনাদের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি ভোটযুদ্ধে ঈগল প্রতিকের বিজয় হবে।