
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ৫:১৮

আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা পাশ না করলে আমারে থুথু দিও বলা আওয়ামীলীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)’র সমর্থক পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে বসে ওই বক্তব্য দেন। বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেলে সর্বত্র আলোচনার ঝর উঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীয়ীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ’র নির্বাচনী অফিসে বসে নৌকার পক্ষে বত্তব্য দেন- নৌকা প্রতীকের সমর্থক দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ।
তিনি উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের চ্যালেঞ্জ করে বলেন, এই- তোমরা আমারে বেইজ্জুতি কইরনা, এখান থেকে আমারে একটি সুন্দর রেজাল্ট দিয়া দাও। আমি একটা কথা বইলা দেই, আজকের তারিখটা লেইখা রাখ, ২৫ তারিখ রাত্র কয়টা বাজে, লেইখা রাখ। ৭ তারিখ সকালে আমারে ফোন দিয়া আমারে থুতু মারবা, যে আপনি মিথ্যা কথা বলছেন, রাজী মূন্সী এমপি (নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি) হয়নাই। যেহেতু চাও, রাজী মুন্সী এমপি হইয়া যাইব, যাইব ইনশাল্লাহ। এখান থেকে যদি রিজাল্ট দিতে পার তোমাদের লগে একটা সু-সম্পর্ক থাকব, তোমরা বুকটা ফুলাইয়া যাইয়া এমপির লগে কথা বলতে পারবা, এটাই আমি বললাম।
এদিকে আওয়ামীলীগ নেতার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা হলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ৩৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে নির্বাচনী এলাকার সর্বত্র আলোচনার ঝর উঠে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান মাসুদ বলেন, নৌকার সমর্থকরা আমাদের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে যেয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং নিশ্চিতভাবে দাবী করছেন ৭ তারিখ শুনবে নৌকা প্রতীকের রাজী ফখরুল এমপি হয়ে গেছে।
এ বিষয়ে আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ বলেন, ওখানে আমার শ্বশুর বাড়ি, ওরা আমার সাথে অভিমান করেছে। আমি ওদের অভিমান ভাঙ্গাতে অনেক কথাই বলছি। বঙ্গবন্ধুর নৌকার পক্ষে কাজ করতে তাদের আহ্বান করেছি, তাঁরাও আমার কথায় সম্মত প্রকাশ করেছে।আমাকে বিতর্কিত করতে আমার কথার আংশিক কেটে প্রচার করা হয়েছে।