
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৬

কুমিল্লা-৩ মুরাদনগরে এক মাহফিলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপির বক্তব্যের মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত দর্শক শ্রোতারা হৈ হুল্লোর করে প্যান্ডেল থেকে বের হয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রোতাদেরকে চুপ থাকাসহ পেন্ডেল থেকে বের না হতে মাহফিল কর্তৃপক্ষ বারবার মাইকে অনুরোধ করলেও তা কানে তোলেননি দর্শক শ্রোতারা। এ ঘটনার ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার রাতে উপজেলার আকবপুর ইউনিয়নের পান্ডুঘর দরবার শরীফের বার্ষিক মাহফিলে এ ঘটনাটি ঘটে। একই মাহফিলে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের বক্তব্যের পূর্ব মুহূর্তে বক্তব্য রাখেন ওই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। তবে এ নেতার বক্তব্যের সময় সকলকে স্বাভাবিকভাবে শুনতে দেখা গেছে।
ওই মাহফিলে প্রধানবক্তা ছিলেন, ড. এনায়েত উল্লাহ আব্বাসী। তখন মাওলানা এনায়েত উল্লাহ আবাসী শ্রোতাদের শান্ত করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের জন্য দোয়া করে প্রার্থীর সাথে সেল্ফী তুলেন।

এ বিষয়ে মাহফিলে মঞ্চে থাকা মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু জানান, গত দশ বছরে এমপির শাসনামলে অনিয়ম ও দূর্নীতিসহ সাধারন জনগনের অবমূল্যায়নের ক্ষোভে হয়তো শ্রোতা দর্শকরা ক্ষুব্ধ হতে পারেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
