বুধবার, ১১ নভেম্বর, ২০২৬২৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশজাতীয় সংসদ নির্বাচন

কুমিল্লা-৪: আলোচিত দুই প্রার্থী 'রাজী-কালামের' কুশল বিনিময়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ২:৪১

শেয়ার করুনঃ
কুমিল্লা-৪: আলোচিত দুই প্রার্থী 'রাজী-কালামের' কুশল বিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সাথে কুশল বিনিময় করে দোয়া নিলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার সভা কক্ষে ওই আসনের দুই চির প্রতিদ্বন্দ্বীর সামনা সামনি বসা এবং প্রতীক বরাদ্দের পর হ্যান্ডশেক ও কুশল বিনিময়ের চিত্র দেখতে পান উপস্থিত সকলে। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে কক্ষ থেকে বাহির হওয়ার আগে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের দিকে এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে দোয়া চাওয়ার চিত্র উপস্থিত সকলকে অভাগ করেছে।

আরও

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন আবুল কালাম আজাদ। সে নির্বাচনে বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এএফএম তারেক মুন্সীকে পরাজিত করে নৌকার বিজয় ছিনিয়ে নেয় আবুল কালাম আজাদ। বিজয়ের পর সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের একচ্ছত্র আধিপত্তে তিনি বাঁধ সাঁদেন। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ সংঘাত, হামলা, মামলার ঘটনায় তারা দুজনেই দেশব্যাপী আলোচিত হয়ে উঠেন।

 

গত বছরের ১৬ জুলাই বিকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলাপরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতি ঘটনা ঘটে। ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠে দেবীদ্বার। ওই ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়ে উঠে। চেয়ারম্যান পদে মাত্র আড়াই বছর দায়িত্ব পালন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করে পূনরায় আলোচনায় আসেন আবুল কালাম আজাদ।

কুমিল্লা-৪
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রতীক পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে এখনও কিছু বলবো না, সময় বলে দেবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে যদি জনগণ ভোট দিতে পারে ঈগল মার্কার জয় সুনিশ্চিত। এমপির সাথে হটাৎ হ্যান্ডশেক করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দোয়া চাইলাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর। তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) এডভোকেট মোঃ মাহবুবুল আলম। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন। ইসলামী ঐক্য জোট (আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদী। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন প্রতীক) প্রার্থী সাহেরা বেগম। গনফ্রন্টের (মাছ প্রতীক) মো. আলাউদ্দিন। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীক) প্রার্থী মো. নাসির আল মামুন।

দেবীদ্বার সহকারী রিটানিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫২ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৫ জন ভোটারের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এসকল ভোটারদের মধ্যে ১ লক্ষ ৯৪ হাজার ২৭৬ জন পুরুষ এবং ১ লক্ষ ৮০ হাজার ২৫০ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া এবার ১১৪ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ১১টি রাজনৈতিক দল ও ১জন স্বতন্ত্র প্রার্থীসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ সংবাদ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এ সম্পর্কিত আরও পড়ুন

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। সোমবার দুপুরে সরাইল উপজেলা বড্ডাপাড়া সমাজ উন্নয়ন (সুক)-এর হলরুমে তিনি এসব অভিযোগ করেন। সবুজ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছেন চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে সবুজ বলেন, ২০১৭ সালে কাতার যাওয়ার

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল লোক। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৪৮ জন শিক্ষার্থী। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকার

গণতন্ত্রের জন্য আত্মত্যাগের স্মরণে আজ শহীদ নূর হোসেন দিবস

গণতন্ত্রের জন্য আত্মত্যাগের স্মরণে আজ শহীদ নূর হোসেন দিবস

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করেছিল। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথের বিক্ষোভে

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি