সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্বজনের বাড়িতেও আশ্রয় দিচ্ছেনা বিএনপি কর্মীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:৬

শেয়ার করুনঃ
স্বজনের বাড়িতেও আশ্রয় দিচ্ছেনা বিএনপি কর্মীদের

‘বাসায় না ঘুমানো ফেরারি জীবনের ৪৮তম দিন আজ। এভাবেই চলবে জীবন?’ এমন প্রশ্ন ছুড়ে ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন বিএনপি নেতা নুর মোহাম্মদ মিলন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘মিলন, সবার তো একই অবস্থা।’ আরেকজনের মন্তব্য, ‘সময় এক দিন আসবে। সেদিন ইনশাআল্লাহ, সময় আবার কথা বলবে।’

দেড় মাসের বেশি সময় ধরে বাড়িছাড়া নুর মোহাম্মদ মিলন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে আছেন তাঁর মতো বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। দলের দায়িত্বশীল এক নেতা বলেন, দেড় মাসে তাদের প্রায় ৪০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তাদের বিরুদ্ধে নাশতকার মামলা দিয়েছে। বিষয়টিকে হয়রানিমূলক বলছেন তিনি।

আরও

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

বিএনপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দলের উপজেলা কমিটির আহ্বায়ক সামছুল হাসান, যুগ্ম আহ্বায়ক সাজাহান সরকার, ক্ষোর্দ্দকোমরপুর ইউনিয়নের সভাপতি হারুন-অর রশিদ, জামালপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, দামোদরপুর ইউনিয়নের সভাপতি খয়বর হোসেন রাজা রয়েছেন।

আরও

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

এ ছাড়া ঢাকায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সান্তোলা গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক। তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাও করতে চেয়েছিলেন।

গাইবান্ধাবিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায়, আটক নেতাকর্মীকে নাশকতার মামলায় জেলে দিচ্ছে পুলিশ। এ কারণে আত্মীয়স্বজনের বাড়িতেও ঠাঁই মিলছে না। বাধ্য হয়ে অন্য এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন শহর-গ্রামের শত শত নেতাকর্মী।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

যুবদলের এক নেতা বলেন, পুলিশ আতঙ্কে নেতাকর্মীরা দিনে বের হন না। তাদের শীতের রাতও কাটছে খুব কষ্টে। হাট-বাজার করতে না পারায় পরিবারের সদস্যদের খাবার জোগানোও কঠিন হয়ে পড়েছে। তিনি মনে করেন, দেশে এর আগে কখনও রাজনৈতিকভাবে এমন হয়রানি করা হয়নি। এবার সবকিছু ছাড়িয়ে গেছে। তবে আশা করছেন, শিগগির সুদিন ফিরবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসানের এক স্বজন জানান, তিনি (সামছুল) ঢাকার মহাসমাবেশে গিয়েছিলেন। বাড়ি ফিরে ঘরে ঢোকার আগেই ২৯ অক্টোবর দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। গ্রেপ্তার দেখানো হয়েছে নাশকতার মামলায়। তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন জামিনও হচ্ছে না।

সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর থেকেই পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার অভিযানে নেমেছে। দেড় মাসে এখানে অন্তত ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। বাদ পড়েননি জ্যেষ্ঠ নেতারাও। পুলিশের ভয়ে নেতাকর্মীর স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

তবে রাজনৈতিক কারণে কাউকে হয়রানির অভিযোগ অস্বীকার করছে পুলিশ। সাদুল্লাপুর থানার এক কর্মকর্তা বলেন, নাশকতায় জড়িত দুর্বৃত্তদের আটক করেছেন। বিশেষ ক্ষমতা আইনে যে মামলা হয়েছে, এতে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন ১০০-১৫০ জনের মতো। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নাশকতার সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষিত হওয়া ইউনিয়নগুলো হলে তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেরছড়া। তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অবস্থানরত একটি কন্টিনজেন্ট জানতে পারে যে একটি চক্র মাদক পাচারের চেষ্টা করছে। তথ্য অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠি জেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে জেলার চার উপজেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দিনে জেলায় প্রায় ২০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর ২২ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার অনেক কম। ফলে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের দুটি গ্রিড সাব-স্টেশন থেকে ঝালকাঠিসহ আশপাশের এলাকায়

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে লবণ