শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ৩১৪ আত্মসমর্পণকারী চরমপন্থী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১:১৮

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ৩১৪ আত্মসমর্পণকারী চরমপন্থী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তত্ত্বাবধানে সিরাজগঞ্জে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসা ৭ জেলার ৩১৪ জন চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা। প্রত্যেককে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে।

আরও

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরে সিইও মো.মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল অনুদানের চেক বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম. খুরশীদ হোসেন।

র‌্যার-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলার ৩১৪ জন্য চরমপন্থি সদস্যদের প্রত্যেককে এক লাখ টাকা বিতরণ করা হবে। এদের মধ্যে কেউ কেউ জামিনে, কেউ জেলেও রয়েছেন।

আরও

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

জানা যায়, মার্কস-লেলিন ও মাওবাদী আদর্শের নামে সক্রিয় ১৪টি চরমপন্থি সংগঠনের দাপটে ত্রাস ছিল উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এর মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা), পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) ও পূর্ববাংলা সর্বহারা পার্টি (জনযুদ্ধ) অন্যতম। চরমপন্থি শীর্ষ নেতারা তরুণ সমাজকে ভুল বুঝিয়ে দলে টানে এবং সাধারণ মানুষকে জিম্মি করে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়ে আলাদা রাজত্ব কায়েম করত। হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে।

চরমপন্থী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

র‌্যাব-১২’র সদর দপ্তরের মাধ্যমে জানা যায়, ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থিদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি সক্রিয় দলের নেতা প্রায় তিন শতাধিক সদস্য ও বিপুল পরিমাণ অস্ত্রসহ ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন র‌্যাব মহাপরিচালক। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রতিজনকে এক লাখ করে টাকা মোট ৩ কোটি ১৪ লাখ টাকার অনুদান মঞ্জুর করেন। প্রধানমন্ত্রীর অনুদানের চেক হাতে পেয়ে আবেগে আপ্লুত চরমপন্থি সদস্যরা। তারা প্রধানমন্ত্রী ও র‌্যাব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আত্মসমর্পণকারী দলের সদস্য সিরাজগঞ্জের উল্লাপাড়ার শামসুল হক, আল-আমিন, জামাল, বেলকুচির আব্দুর রহমান ও বগুড়ার গোলাম রব্বানী জানান, আত্মসমর্পণের পর তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। এদের অনেকেই বর্তমানে সিএনজি, অটোরিকশা, ওয়ার্কশপ, কৃষিকাজ ও মুদি দোকান দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করছেন।

আত্মসমর্পণকারী চরমপন্থি দলের নেতা মোহাম্মদ সাধু বলেন, বর্তমানে পুলিশের ভয় ও প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াতে হয় আমাদের। স্বাভাবিক জীবনে অনেক শান্তি। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করলে কোনো টেনশন নেই। সত্যিই এতদিন আদর্শের নামে অন্ধকার পথে ছিলাম আমরা। র‌্যাব আমাদের আলোর পথে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর অনুদান দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাইরাসজনিত সংক্রামিত হাম রোগের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গফুর মন্ডল পাড়া এলাকায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, প্যারামেডিক মিষ্টি খাতুন, শামীমা আক্তার ও মেহেদী হাসান ইমন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী ভাইরাসজনিত সংক্রামক

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই করেছে। দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা