
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১:১৫

আগে দিনে গরম রাতে হালকা শীত হলেও দুইদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়েছে।সরাইল উপজেলা মানুষের জীবনযাত্রা ঠাণ্ডা থেকে রেহাই পেতে শীতের কাপড় কিনতে ফুটপাত ও পুরনো মার্কেটে ভিড় করেছেন ক্রেতারা।
সরেজমিন সরাইল উপজেলা কয়েকটি ফুটপাত ঘুরে দেখা গেছে, ফুটপাতের প্রায় সব দোকানে শীতের কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারামানভেদে বড়দের একেকটি সোয়েটার ১০০-৩০০, ছোটদের ৫০-২০০,জ্যাকেট ২০০ থেকে ৫ শত থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরাইল উপজেলার সদর ইউনিয়নের জুমা আক্তার বলেন, মধ্যবিত্তরা ফুটপাত ও পুরনো মার্কেটের দোকান থেকেই শীতের কাপড় কিনছেন। কালিকচ্ছইউনিয়নের চামেলী খাতুন ছোট মেয়ের জন্য শীতের পোশাক কিনেছেন তিনি বলেন,তীব্র ঠাণ্ডারকারণে গত দুদিন বাসা থেকে বের হতে পারিনি। কিন্তু আজ আর উপায় ছিল না তাই বাধ্য হয়েই বের হয়েছি ছোট মেয়ের জন্য শীতের পোশাক কিনেছি শীতের তীব্রতা বাড়ার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা গত সপ্তাহে যে সোয়েটার ১৫০ টাকায় বিক্রি হয়েছে আজ (গতকাল) তা বিক্রি হয়েছে ২৫০টাকা।
দাম বেশি নেয়ার বিষয়ে খোলা বাজারের ব্যবসায়ী জানান, আমরা আগে এক বান্ডেল কাপড় কিনতা ১৪ হাজার টাকায় শীত বাড়ার সঙ্গে সঙ্গে ওই বান্ডেলের দাম বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বেশি দামে পোশাক বিক্রি করছি। সবকিছুর দাম তো বাড়তেছে দিনের দিন।
