
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১:২

দিনাজপুরের ঘোড়াঘাটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া হলো না রাইসা মনির। সাথীদের সঙ্গে ভিটামিন-এ ক্যাপসুল খেতে গিয়ে সড়কে ইজিবাইকের ধাঁক্কায় রাইসা মনি (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট- পলাশবাড়ী সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শিশু গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির ছাতিনচূড়া নোয়াপাড়া গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে ঘোড়াঘাটে নানা আনোয়ার এর বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনায় নিহত হয়।

স্থানীয়রা জানায়, সকালে কিছু শিশু এক সঙ্গে বড়গলিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার উদ্দেশ্য রাস্তা দিয়ে অস্থায়ী ক্যাম্পে যাচ্ছিলো। এ সময় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক রাইসা মনি (৫) কে সজোরে ধাক্কা দেয়। রাইসা মনির অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক ডা: ফারহান রাইসা মনিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাস্থল থেকে ইজিবাইকটি আটক করা হয়েছে এবং চালককে সনাক্ত এর চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।