
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৩

আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১-এর এই দিনে ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় পিছুহাঁটা পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ দলটি ৫ ডিসেম্বর বিকেল থেকে গোপনে মেহেরপুর ছাড়তে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর মেহেরপুর জেলা হানাদার মুক্ত হয়।
এর আগে ২ ডিসেম্বর মেহেরপুরের গাংনী উপজেলা হানাদার মুক্ত হলে শিকারপুরে (ভারত) অবস্থিত মুক্তি বাহিনীর অ্যাকশন ক্যাম্পের ক্যাপ্টেন তৎকালীন মেহেরপুর মহকুমা প্রশাসক (এসডিও) তৌফিক ইলাহী চৌধুরী হাটবোয়ালিয়ায় এসে মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। সীমান্তে পাকবাহিনীর স্থাপন করা অসংখ্য মাইন অপসারণের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরিভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর। ওইদিন মেহেপুরের জনসাধারণ এবং আপামর মুক্তিযোদ্ধারা সর্বস্তরের লোক একযোগে রাস্তায় নেমে পড়ে আনন্দে উল্লাসিত হয় এবং মিষ্টি মুখ করে উল্লাসে মন প্রফুল্ল হয়।

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে আজ বুধবার (৬ ডিসেম্বর) সারাদিন এ জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল ৯টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় এছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি