
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ২২:১০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দম্পতি হলেন আব্দুল আজিজ (৩৬) ও তার স্ত্রী শাহিদা বেগম (৩০)। মঙ্গলবার তাদেরকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল আজিজের বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ দুই কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করে। এসময় নগদ ২৬ হাজার ২৪৩ টাকা জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি