
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৪

২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।
মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেছেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। রোববার (৩ ডিসেম্বর) এ জামিন আবেদন করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি