শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সপ্তাহ ব্যবধানে কমেছে সবজি-ব্রয়লার মুরগির দাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১৭:৫৩

শেয়ার করুনঃ
সপ্তাহ ব্যবধানে কমেছে সবজি-ব্রয়লার মুরগির দাম

হরতাল-অবরোধের প্রভাব নেই রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে শীতকালীনসহ অন্যান্য সবজির দাম কমেছে।বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় এসব সবজির দাম কমেছে।আর সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা কমে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে বেগুন ৫০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকায়, ধুন্দল ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ২০০ টাকা, কলার হালি ২০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

আলুর কেজি ৫০ থেকে ৫৫ টাকা, নতুন আলু ১০০ টাকা, দেশি পেঁয়াজ ১৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুলা ৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ৭০ টাকা ও গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১৫ টাকা, কলমি শাক ৮ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

শেওড়াপাড়ার সবজি বিক্রেতা দেলোয়ার বলেন, শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে আসছে, যার প্রভাব দামে পড়েছে। গত সপ্তাহে শিম ৬০ টাকা দরে বিক্রি করেছি সেটা আজ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছি। ফুলকপি বড় আকারের ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছি। হরতাল-অবরোধের কারণে সবজির বাজারে প্রভাব পড়েনি।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হয়েছিল। বিক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তালতলা বাজারের মুরগি বিক্রেতা সুমন বলেন, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি করেছিলাম। গতকালও ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি করেছি। তবে শুক্রবার হওয়ায় পাইকারি বাজারে কেজিতে ৫ টাকা বেশি দিয়ে আনতে হয়েছে। তারপরও গত সপ্তাহের তুলনায় দাম কমেছে।  তিনি বলেন, পাইকারি বাজারে দাম কমায় আমরাও কেজিপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭০ টাকা দরে বিক্রি করছি। আমরা সোনালি ২৮০ টাকা, সোনালি হাইব্রিড ২৭০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ৩২০ টাকা টাকা দরে বিক্রি করছি।

বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।  বাজারগুলোতে লাল ডিমের ডজন ১৩৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।  

বাজারে ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৯০০ টাকা, শিং মাছ (আকারভেদে) ৩০০ থেকে ৬০০ টাকা, রুইয়ের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৬০০ টাকা, মাগুর ৮০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩০০ থেকে ৫০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে এক হাজার টাকা, বোয়াল ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, কাতল ৪০০ থেকে ৮০০ টাকা, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২৪০ থেকে ২৫০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা এক হাজার ২০০ টাকা, টেংরা ৭০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৬০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা এক হাজার ২০০ টাকা, বাইম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, দেশি কই এক হাজার টাকা, মেনি মাছ ৭০০ টাকা, শোল মাছ ৬০০ থেকে  এক হাজার টাকা এবং আইড় মাছ ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি