শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দলীয় কাজে সরকারি সুবিধা নিচ্ছেন না শেখ হাসিনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০:৫২

শেয়ার করুনঃ
দলীয় কাজে সরকারি সুবিধা নিচ্ছেন না শেখ হাসিনা

আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ব্যক্তিগত গাড়িতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির দলীয় কর্মসূচি উদ্বোধন করে প্রথম ফরমটি তিনিই কিনলেন। ফরম বিক্রির কর্মীরা জানান, আপাতত তিনি ফরম নিয়েছেন, গোপালগঞ্জ-৩ আসনের জন্যে। প্রধানমন্ত্রীর এর পরের কর্মসূচি ছিল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান সরকারি গাড়িতে। তফসিল ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজ ছাড়া কোন সরকারি সুবিধা নিচ্ছেন না।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ছিল দলের নির্বাচন পরিচালনা কমিটির সভা। তফসিল ঘোষণার পর দলের জন্যে গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। এখানেও প্রধানমন্ত্রী আসেন ব্যক্তিগত গাড়িতে। নির্বাচনের খুটিঁনাটি নানা বিষয় নিয়ে তিনি টানা বক্তৃতা করেন কিন্ত সরকারি টেলিভিশন বিটিভি কোন লাইভ সম্প্রচার করেনি। বিটিভির প্রতিবেদক জিহাদুর রহমান জিহাদ জানান, তফসিল ঘোষণার পর প্রধানমন্ত্রী সংবাদ সংগ্রহ নিয়ে বিটিভির কিছু পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর যেকোন কার্যক্রম অন্য গণমাধ্যম যেমন কাভার করে, তারাও সেভাবে করবে। এখানে সরকার প্রধান হিসাবে আলাদা কোন কাভারেজ তিনি পাবেন না। এটা আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা।

আরও

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

এর আগে গত ৩১ অক্টোবর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আরপিও অনুযায়ী নির্বাচনের তফসিল হবে। তারপর থেকে কোনো মন্ত্রী ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। সুযোগ-সুবিধাও পাবে না। কিন্তু সরকারি ওয়ার্ক চলবে। তিনি জানান, প্রার্থী হওয়ার পর, গণভবনে কোন কনফারেন্স তিনি করবেন না। তখন কোন সংবাদ সম্মেলন করতে হলে, আওয়ামী লীগের আলাদা কোন অফিসে করা হবে। তিনি আরও বলেন, ‘তফসিলের পর থেকে ভোটের ফলাফলের সরকারি গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত ‘নির্বাচন-পূর্ব সময়’।

এই সময়ে যে সরকার থাকবে তাদের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসবে এবং ক্ষমতাও অনেক কমে আসবে। নির্বাচন-পূর্ব সময়ে সরকার কোনো নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেবে না। একই সঙ্গে নতুন কোনো উন্নয়ন প্রকল্পও গ্রহণ করবে না। সরকারের যেসব মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন, তাদের সুযোগ-সুবিধা কমে আসবে। বিশেষ করে নির্বাচনী প্রচারের তারা কোনো প্রোটোকল পাবেন না। তিনি আরও বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও কানাডার মতো সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার থাকে, সেভাবে চলবে। অর্থাৎ নির্বাচনকালীন সরকার হিসেবে রুটিন ওয়ার্ক পালন করব, যেন সরকার অচল হয়ে না যায়।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

এরই মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে। নির্বাচনকালীন যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যেন একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। তারা এমন কিছু করবে না, যা জনগণ সরকারকে ভোট দিতে আকৃষ্ট করে। তিনি সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৫(২) অনুচ্ছেদে বলা আছে,

নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় যে কোনো দায়িত্ব পালনে বা সহায়তা প্রদানের নির্দেশ দিতে পারবে। ৪৪(ঙ) অনুচ্ছেদ অনুসারে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার এবং তাদের অধস্তন কর্মকর্তাকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ছাড়া বদলি করা যাবে না। এ ছাড়া নির্বাচন কমিশন প্রয়োজনবোধে যে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলির ব্যবস্থা নিতে পারবে। ‘নির্বাচন কমিশন এ সময় নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ প্রয়োগ করতে পারবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

এ সম্পর্কিত আরও পড়ুন

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, পরিবেশ ভালো রাখতে সরকার জনগণের হাতে গাছের চারা তুলে দিচ্ছে। এমনকি ঝড়-বাতাসে গাছ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাঁধার জন্য প্রয়োজনীয় বাঁশও দেওয়া হচ্ছে। তাই গাছের পূর্ণাঙ্গ পরিচর্যার দায়িত্ব জনগণেরই।

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

নিতাইগঞ্জের শীতলক্ষ্যা নদীর ফায়ার ঘাট এলাকায় পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর নারায়ণগঞ্জ কেরোসিন ঘাট এলাকা থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা সাদিকের মরদেহ উদ্ধার করা সাদিকের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মোঃ আশরাফ আলী শেখের  ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে সরবরাহ সংকটে মৌলভীবাজার জেলার কাঁচাবাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিতে ২০০ টাকায়। একই সঙ্গে মাছ,

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

কুমিল্লার দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করে লাভ নেই। যারা মাদক বিক্রি করে তাদের সমাজের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে কখনোই মাদক নির্মূল সম্ভব নয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় ইউনিয়ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী,

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

গোয়ালন্দে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাহিদ বিশ্বাস (৪২) নামে এক রিকশাচালককে হত্যা করে তার ব্যবহৃত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্ক এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানি পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তিনি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, এক