
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩, ১:২৫

গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)।

এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল আহতদের খোঁজ-খবর নিতে আসে।
ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর শুনে এসেছি। আহত তিনজন ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’