
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ০:৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩টি বিদ্যালয়ে নব নির্মিত ভবন ও রাস্তার পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। গত কাল রবিবার (০৬ নভেম্বর ) দিনভর বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট মোতাহার হোসেন এমপি ওই ভবন গুলো উদ্বোধন করেন।
সকালে ওই উপজেলার উত্তর পারুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক ও পূর্ব বিছনদই ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কেকতীবাড়ী পাইকারটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। বিকালে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় রাস্তার পাকা করণের কাজের উদ্বোধন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, ডাউয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন। প্রকৌশলী নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ সহ প্রমুখ।