
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৯:৫০

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন অনেকটা নিরুত্তাপ কেটেছে মেহেরপুরে। দোকানপাট ও স্থানীয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। এদিকে নাশকতা ঠেকাতে মেহেরপুর জেলা পুলিশ গত ২৪ ঘন্টার অভিযানে তিন উপজেলা থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে সদর উপজেলার ৪ জন, গাংনী উপজেলার ৫ জন এবং মুজিবনগর উপজেলার ১ জন।
এসময় বিশেষ ক্ষমতা আইনে সদর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শামীম হোসেন (৪৫), মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম (৩৬), বিএনপি কর্মী মো: এনামুল হক (৫৫), কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: তুহিন হোসেন (৪০)।

গাংনী থানা পুলিশ সাহারবাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আসমাউল হুসনা(২৮), রায়পুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান (৫০), ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন (৪৫), জুমাত আলী(৫০), সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডাম সুমন(৪০)। এবং মুজিবনগর থানা পুলিশ মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাব্দার আলী(৫৪) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি