
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিশু কিশোরদের বিনোদনের জন্য জয়মনিরহাট ইউনিয়নে একটি শিশুপার্ক নির্মাণের উদ্বোধন করা হয়েছে। এডিপির অর্থায়নে জেলা পরিষদের উদ্যোগে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শিশুপার্কটি নির্মাণ করা হবে।
কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী বৃহস্পতিবার সকালে জয়মনিরহাট মহি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের জেলা পরিষদের মালিকাধিন প্রায় ২ দশমিক ৫ একর জমিতে শিশুপার্ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সাঈদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, জহির উদ্দিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও আব্দুল ওয়াদূদ প্রমুখ বক্তব্য রাখেন।
ভূরুঙ্গামারীতে শিশু কিশোরদের বিনোদনের স্থান না থাকায় শিশুপার্কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
