
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০:৪৪

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাউৎসব এর মহানবমী রাতে দিনাজপুরের হাকিমপুর (হিলি ) পৌর সভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করলেন হাকিমপুর হিলি পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত ।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮ টায় হাকিমপুর হিলি পৌসভার গোহাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরে তিনি পৌরসভার ৭ টি পুজা মন্দির পরিদর্শন করেন এবং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে হাকিমপুর পৌর সভায় ব্যপক উন্নয়নের চমক সৃষ্টি হচ্ছে। হাকিমপুর পৌর সভাটি জেলার শ্রেষ্ট পৌরসভা হিসাবে পরিচিত লাভ করতে যাচ্ছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

আওয়ামীলীগের সময়ে সনাতন ধর্মাবলম্বীরা অধিক নিরাপদে থাকে। তাই আবারো আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় সরকার গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আপনারা সব সময় বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সাথে ছিলেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিবেন।

এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, কাউন্সিলর শামীম সরদার ফারুক হোসেন, রতন চন্দ্র, অলক কুমার বসাক মিন্টু, তবিবর রহমান বাবলু, রফিকুল ইসলাম (কেবলা) ইমরান হোসেন দুলাল, মহিলা কাউন্সিলার মোছা: সেতু, উম্মে কুলছুম ও ইয়াসমিন সরকার চায়না ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ, হাকিমপুর সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক মুহিত আহমেদ, ছাত্রনেতা সোহাগ সরকার, মহিউদ্দিন মারুফ, মোশাররফ, সাব্বির হোসেন পলাশ, মোস্তাকিম, পিয়াসসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।