
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ২:৪০

ফিলিস্তিনের উপর অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক অর্তকিত, নেককারজনক হত্যা ও ধ্বংস যজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরার তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের কয়েকশো শিক্ষার্থী।
শনিবার সকালে স্কুলের সামনে, বিভিন্ন ধরনের প্লাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা এই মানব বন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা ইসরাইলের এহেন ঘৃন্য নির্শংশ হত্যা যজ্ঞ বন্ধের জোড় দাবী জানান। এ ছাড়া ওআইসি, আরবলীগ, জাতীসংঘসহ আর্ন্তজাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিনের নির্যাতিতমুসলিম, নারী, পুরুষ ও নিরিহ শিশুদের পাশে দাড়ানোর আহবান জানান। এই আয়োজনে নানা রকম শ্লোগান সমৃদ্ধ প্লেকার্ড, ফেস্টুন তৈরী করে তা হাতে নিয়ে সকাল থেকেই মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা।

উল্লেখ্য তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুল, হিফযুল কুরআন ও ইংরেজি মাধ্যম সম্বন্বয়ে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।