
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ৩:৩২

“ ১০-১৯ এ আমরা আছি তোমার পাশে” প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে “১০-১৮ বছর বয়সের কিশোরীদের বয়ঃসন্ধিকাল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা চরমুগরীয়া উন্নয়ন এলাকার আয়োজনে বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুরে চরমুগরীয়া বালিকা উচ্চ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিন।
চরমুগরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রশিকা মাদারীপুরের সহকারী পরিচালক এ্যাড. শারমিন জাহানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জুলফিকারা পুষ্প।

এসময় বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানা ধরণের পরিবর্তন ঘটে। এ সময়ে ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে। তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।