
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১:২৮

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো.আলমগীর তালুকদার, প্রাক্তন শিক্ষক মো.আলাউদ্দিন, মো.কুদ্দুস খান, মো. নূর হোসেন ও অভিভাবক তানিয়া, আকরিমা, রিমা, স্কুলের প্রাক্তন ছাত্র মো.আসাদুল হক, মো.ইমরান চৌধুরী, মো,রিফাত প্রমূখ।

বক্তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ ও সহকারী শিক্ষক মজিবর খলিফা’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩ সেপ্টেম্বর স্থানীয় সুমন তালুকদার বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।