
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১৮:৪

মাদারীপুরে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক খান(২১)নামের এক তরুণ কে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ)। রবিবার (৮অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আশিক খান(২১)মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার শহিদ খানের ছেলে।
পুলিশ যানায় মাদারীপুর গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকার শাহাদুল কাজীর বাড়ির সামনে নির্মানাধীন একটি স্কুলের সামনে মাদক বেচা কেনা হচ্ছে এমন সময় আশিক খানকে আটক করা হয় এবং তার শরীর তল্লাশি করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়ি এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে।জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল আকাশ খানক্র গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
