
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩, ১:৫৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্বওমী ওলামা পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী মহাসম্মেলন শুরু হয়। ক্বওমী ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
চট্রগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি কাসেমী এবং ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার প্রধান মুফতি ও শিক্ষা সচিব আল্লামা মুফতি এনামুল হক কাসেমী এতে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়া কুড়িগ্রাম জেলার ক্বওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি শামসুদ্দিন কাসেমীর সভাপতিত্বে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ এতে বক্তব্য রাখেন। সম্মেলনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহন করেন।