
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১:৫৯

মাদারীপুরে অভিযান চালিয়ে ২৬৫পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (৪ অক্টোবর)সদর উপজেলার চাপাতলী থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- সদর উপজেলার চাপাতল এলাকার হেমায়েত সরদারের ছেলে মাসুদ সরদার (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চাপাতলী এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মাসুদ নামের এক মাদক কারবারি। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম খান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করা হলে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৬৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম সালাউদ্দিন বলেন,মাদকদ্রব্য উদ্ধার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার চাপাতলী থেকে মাসুদ সরদার নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
=
কোনো ট্যাগ পাওয়া যায়নি
