বুধবার, ২২ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম-আলু-পেঁয়াজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৬

শেয়ার করুনঃ
সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম-আলু-পেঁয়াজ

গত ১৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে আগের বাড়তি দামেই এগুলো বিক্রি হচ্ছে বাজারে।প্রতিটি ফার্মের ডিমের দাম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। অথচ নির্ধারণ করে দেওয়ার ১৫ দিন পরেও বাজারে এসব দ্রব্যের দাম কার্যকর হয়নি। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। আর প্রতি হালি (৪ পিচ) বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ফলে একটি ডিমের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। অথচ বাণিজ্য মন্ত্রণালয় ডিমের দাম বেঁধে দিয়েছিল সর্বোচ্চ ১২ টাকা।

আরও

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

একইভাবে বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, যেখানে বাণিজ্য মন্ত্রণালয় এর দাম বেঁধে দিয়েছিল ৩৫-৩৬ টাকা। ফলে নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১৪ /১৫ টাকা বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম সরকার ৬৪/৬৫ টাকা বেধে দিলেও বাজারে এর চেয়ে ১৫ থেকে ২৫ টাকা বাড়িয়ে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, সবশেষ কর্মদিবসে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৮৫ টাকা কেজি দরে, আর আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দরে। সেই সঙ্গে ডিম প্রতি হালি সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হয়েছে।

আরও

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

টিসিবির সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন জানান, যেই পেঁয়াজ বর্তমান বাজারে সর্বোচ্চ ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত বছর এই সময় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪৫ টাকায়। সেই হিসেবে এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৯৮ দশমিক ৮০ শতাংশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একইভাবে যে আলু বর্তমানে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে গত বছর এই সময় সেই আলু বিক্রি হয়েছে ২৩ থেকে ৩০ টাকায়। ফলে এক বছরে আলুর দাম বেড়েছে ৬৪ দশমিক ১৫ শতাংশ। পাশাপাশি ডিমের দাম এক বছরে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

বাজারের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলছে, সরকার দাম নির্ধারণ করে দিলেও আমরা ক্রেতারা এসব আলু, ডিম, পেঁয়াজ এখনও বাড়তি দামেই কিনছি। বাজার মনিটরিং যদি না থাকে তাহলে দাম নির্ধারণ করে দিয়ে কি লাভ হলো? দাম নির্ধারণের আগেও যে দামে কিনেছি এখনও সেই বাড়তি দামেই কিনছি।

রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে আসা ক্রেতা হাবিবুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বাজারের এই পরিস্থিতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এমন কিছু নেই যার দাম বাড়তি না। এই পরিস্থিতিতে আমরা সাধারণ ক্রেতারা খুব খারাপ অবস্থায় আছি। সব কিছুর দাম বাড়তি এর মধ্যে বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখছি না। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো যেগুলোর দাম সরকার কমালো সেগুলোও বাড়তি দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজ, আলু, ডিমের দাম সরকার নির্ধারণ করে দিলেও তারচেয়ে অনেক বেশি দামে আমাকে এগুলো কিনতে হলো। তাহলে লোক দেখানো দাম নির্ধারণের প্রয়োজন কি ছিল। নির্ধারিত দামের চেয়ে অনেক বাড়তি দামে এগুলো বাজারে ওপেন বিক্রি হচ্ছে অথচ দেখার কেউ নেই।

সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কেন বেশি দামে ডিম, আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে গুলশান সংলগ্ন বাজারের খুচরা ব্যবসায়ী এরশাদ আলী বলেন, এই বাড়তি দামের বিষয়ে আমাদের কোনো হাত নেই। আমরা যে দামে কিনে আনি, অল্প কিছু লাভ করে বিক্রি করি। কারা দাম বাড়িয়ে রেখেছে তা বড় বড় ব্যবসায়ীরা বলতে পারবে। আমরা যখন কম দামে ডিম, আলু, পেঁয়াজ কিনতে পারব তখন কম দামে বিক্রি করতে পারব। তার আগ পর্যন্ত আমাদের কিছুই করার নেই।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

শ্রীমঙ্গলে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে কমছে দেশীয় মাছ

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে কমছে দেশীয় মাছ

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

ইউপি চেয়ারম্যানের স্নাতক যোগ্যতা নিশ্চিতে হাইকোর্টের রুল জারি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

শ্রীমঙ্গলে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে শহরের নতুন বাজার এলাকায় পরিদর্শন চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বুধবার (২২ জুলাই) নতুন বাজারের মাছ, সবজি ও চাল বাজার ঘুরে দেখেন তিনি। এ সময় বাজারের সার্বিক পরিবেশ, বর্জ্য

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে কমছে দেশীয় মাছ

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে কমছে দেশীয় মাছ

নলছিটির খাল-বিল ও নদীতে অবাধ ব্যবহার, অভিযানের প্রস্তুতির কথা জানাল প্রশাসন ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন খাল, বিল, নদী ও জলাশয়ে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিবেশবাদী, মৎস্য বিশেষজ্ঞ ও স্থানীয়দের দাবি, এভাবে নির্বিচারে জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন বাজারে গোপনে বিক্রি হচ্ছে এই

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

সংরক্ষিত শালবনে বর্জ্য প্রকল্প ঘিরে বন বিভাগের কড়া আপত্তি

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পরিবেশবিদ, বন বিভাগ ও আইনবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এ ধরনের স্থাপনা চালু হলে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান দেশের অন্যতম সংরক্ষিত শালবন। প্রায় ৫ হাজার ২২ হেক্টর

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত জিআই তারে আটকে পড়া স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবক। বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোর প্রায় ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস দেড়

পদ্মায় ধরা বিশাল কাতল বিক্রি সাতাশ হাজার

পদ্মায় ধরা বিশাল কাতল বিক্রি সাতাশ হাজার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। বুধবার (২২ জুলাই) ভোরে পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে বিক্রি হওয়ার পর অনলাইনের মাধ্যমে রাজশাহীর এক ক্রেতার কাছে মাছটি ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছটি জেলে একক হালদারের জালে ধরা পড়ে। এরপর তিনি