
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩

বরিশালের হিজলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে -বড়জালিয়া ইউনিয়ন পরিষদ থেকে কাইচমা বাজার ভায়া উপজেলা ফুড গোডাউন এবং সরকারি হিজলা কলেজ রোড পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন, বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ ।
হিজলা উপজেলা সদর টেকের বাজার পূর্বমাথা ছোট মসজিদ এলাকায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায়, UTMIDP প্রকল্পের ২০২২-২০২৩ অর্থবছরের ১ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার ৬৭০ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ কাজের মূল মালিক হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার খাদেম মাত্র ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, অফিসার ইনচার্জ মোঃ জুবাইর, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদার নজরুল ইসলাম রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
