বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রামুর গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, অস্ত্র-গুলি-সরঞ্জাম জব্দ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৩:০

শেয়ার করুনঃ
রামুর গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, অস্ত্র-গুলি-সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান- র‌্যাব।এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।  

আরও

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

স্ত্রী সন্তান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাগুরার যুবক অপূর্ব

আটক আনোয়ার হোসেন (৩৫) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার মুছা আলীর ছেলে।  এ সময় কারখানাটিতে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খালি খোসা, ১৫টি শিসা, ১টি ছেনি, ১টি হাতুড়ী, ১টি বাইশ, ২টি রেত, ১টি প্লিইয়ার্স, ৫টি সুপার গ্লু, ৫০ গ্রাম বারুদ ও ১৫০টি বিয়ারিং বল উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, আটক আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত তিনি কারখানায় তৈরি অস্ত্র সরবরাহ এবং বেচাকেনার সঙ্গে জড়িত।লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার দুপুরে রামুর ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরির কারখানার খবর পায় র‌্যাব। পরে একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌড়ে পালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।  

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরে দুর্গম পাহাড়ী এলাকায় অস্থায়ী তাঁবু টাঙ্গানো অবস্থায় র‌্যাব সদস্যরা একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। সে কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।  

আটক ব্যক্তির স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। চক্রটির সদস্যরা ঈদগড়ের গহীন পাহাড় এলাকায় অস্থায়ী তাঁবু টাঙিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করে আসছিল। অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে তারা সরবরাহ করে আসছিল।

পলাতকরাসহ অস্ত্র তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, কুরমা চা বাগানের চার সপ্তাহের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ এবং চা শ্রমিক ইউনিয়নের অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নারী নেত্রী গীতা

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে। এসময় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর সাশ্রয় হওয়া ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন। সরকারি অর্থ সাশ্রয় করে কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা