মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকার সবকিছুকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে : মির্জা ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩

শেয়ার করুনঃ
সরকার সবকিছুকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে : মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সবকিছুকেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমার তো বলছি না, বিএনপিকে ক্ষমতায় বসান। তবে দেশকে মুক্ত করেন। তারা একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে আপনাকে। চেপে ধরেছে। দমবন্ধ হয়ে যাচ্ছে। সেই দমবন্ধ পরিবেশ থেকে শ্বাস নেওয়ার ও মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সবাই মিলে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, সরকারের সবকিছুতে প্রতারণা, মানুষকে বোকা বানানোর চেষ্টা। অথচ একবারও ভাবে না যে মানুষ বোকা নয়। সবকিছু মানুষ বোঝে। তাদের (সরকার) সমস্যা হচ্ছে তারা একটি গণ্ডির মধ্যে বাস করে। তাকে (প্রধানমন্ত্রী) বোঝাচ্ছে সবকিছু ঠিক আছে। আপনি এতো জনপ্রিয়, এতো উড়াল সড়ক, ফ্লাইওভার তৈরি করেছেন, এই দেশের মানুষ আপনাকে ছাড়া কিছু বোঝে না। আপনি যা বলবেন তাই হবে। এই যে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে বারবার। 

আরও

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের

মার্কেটে আগুন লাগার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঢাকার পুরানো মার্কেটগুলো আগুন লাগছে। বঙ্গবাজার, নিউ মার্কেট এখন কৃষি মার্কেট দেখলাম। এই মার্কেটগুলো এখন আবার নতুন করে তৈরি করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেইগুলা তৈরি করে নিজস্ব লোকদের বরাদ্দ দেওয়া হবে। আমরা আগুনে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা বাতিল করে তাদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

২০১৮ সালের নির্বাচন সংক্রান্ত মামলাগুলোর কোনও আদেশ এখন পর্যন্ত হাইকোর্ট দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাহলে গোটা ব্যবস্থাটা কী? সেটা হচ্ছে একটা দলকে নির্বাচিত করার সুব্যবস্থাগুলো করে দেওয়া। যাতে তারা আবার ক্ষমতায় থাকতে পারে। এই অবস্থায় সামনে আবার নির্বাচন আসছে। আমরা বলেছি, এই নির্বাচনে তখন যাওয়া সম্ভব হবে যখন একটি নিরপেক্ষ সরকার থাকবে। কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। বিশেষ করে আওয়ামী লীগের অধীনে তো কোনো দিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তিনি বলেন, এখনও সময় আছে সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। তারা সমস্ত অহংকার, প্রতিহিংসা বাদ দিয়ে জনগণের কল্যাণের কথা চিন্তা করে, জনগণ যেন তাদের ভোট দিয়ে সংসদ ও সরকার নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা ফিরিয়ে আনবে। অন্যথায় বিএনপির ক্ষতি তো হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। জামালপুর জেলার ডিসিকে প্রত্যাহার বিষয়ে প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এটা আই ওয়াশ। এছাড়া কিছুই নয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভারতে বিরোধী জোটের ১৪টি মিডিয়া বয়কটের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা এখন সেই রকম কিছু করি নাই। শুধু বলেছি, দয়া করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। সত্যকে সত্য, কালোকে কালো বলুন। এগুলো না বললে আমার কীভাবে দায়িত্ব পালন করবো। একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করবে। একইভাবে শিক্ষক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ তার দায়িত্ব পালন করবে। না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। 

সরকার আগের মতো বিএনপির বিরুদ্ধে সমানে মিথ্যা, গায়েবি মামলা দেওয়ার শুরু করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, জামালপুরে গত ৩৬ দিনে ৩০টি গায়েবি মামলা হয়েছে। আপনার দেখেছেন, একসঙ্গে ৭০ জন কোর্টে যাচ্ছে জামিন নিতে। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে নিম্ন আদালত প্রতি ৭ দিন পর-পর তারিখ দিচ্ছে। যার ফলে ঢাকা থেকে ৭ দিন পর-পর জামালপুর গিয়ে হাজিরা দিতে হচ্ছে। আজকে এমন কোনো থানা নেই যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা নেই। এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলবেন? আমার দুঃখ হয় কিছু উচ্চ শিক্ষিত মানুষ এটাকে সাপোর্ট করে, কিছু মিডিয়া তাকে সমর্থন দেয়। তাহলে কোথায় গেল আমাদের সেই ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্বপ্ন। 

রংপুর ১৬ সেপ্টেম্বর ও বগুড়াতে ১৭ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ কর্মসূচির কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আগামী ১৮ তারিখ বিএনপি যুগপৎ আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।   মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ডটকমের মৌলভীবাজার জেলার  প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতা আলাতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন মহল। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির ৫

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এনে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিল্কিস আক্তার জাহান