
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৯

বরিশালের হিজলা উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, ১২ ও ১৩ সেপ্টেম্বর দুদিন এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতায় তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবেন। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি