শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে কাউন্সিলর-শ্রমিকলীগ নেতার অস্ত্র নিয়ে ধস্তাধস্তি, পাল্টাপাল্টি অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ০:৯

শেয়ার করুনঃ
বরিশালে কাউন্সিলর-শ্রমিকলীগ নেতার অস্ত্র নিয়ে ধস্তাধস্তি, পাল্টাপাল্টি অভিযোগ

বরিশালে ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিকলীগ নেতার মধ্যে অস্ত্র ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম মুরতজা আবেদীনের অভিযোগ তার ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছেন মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না। অপরদিকে মান্নার অভিযোগ তাকে গুলি করার জন্য কাউন্সিলর মুরতজা অস্ত্র বের করলে তিনিসহ উপস্থিত জনতা হাতেনাতে অস্ত্রটি ধরে ফেলে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোডস্থ সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, অস্ত্রটি আমাদের হেফাজতে রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর থানায় এসেছেন। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।

এর আগে দুপুর ১২টার দিকে এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিও ওয়ার্ড কাউন্সিলর একেএম মুরতজা আবেদীনের। অপরটি রইজ আহম্মেদ মান্নার সহযোগীদের। এর মধ্যে মুরতজা আবেদীনের করা ভিডিওতে দেখা গেছে, ভূমি অফিস থেকে মুরতজা আবেদীন বের হওয়ার সময় অফিসের সামনে রইজ আহম্মেদ মান্না ও তার অনুসারীরা পাঁয়চারী করছে। মুরতজা আবেদীন তাদের অতিক্রম করে সড়কে এসে ইজিবাইকের জন্য অপেক্ষা করেন। ইজিবাইক পেয়ে গেলে তাতে উঠে বসেন। তখন রইজ আহমেদ মান্না মুরতজা আবেদীনকে তুই সম্মোধন করে অশ্লীল শব্দ উচ্চারণ করেন। এর প্রতিবাদে মুরতজা আবেদীন বলেন, “তুই আমার ভাইয়ের ছেলে। বয়সে ছোট। সেই অনুসারে কথা বল। তখন মান্না গালিগালাজ করতে করতে বলেন, তোর কান মলে দেব। এভাব তর্কে জড়িয়ে ইজিবাইকে বসে থাকা মুরতজা আবেদীনের ওপর হামলা চালান। এ সময় মুরতজা আবেদীন তার সঙ্গে থাকা পিস্তল বের করলে তা মান্না ও তার সহযোগীরা মিলে ছিনিয়ে নেন। 

আরও

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ফেসবুকে ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে দেখা গেছে, ইজিবাইকের মধ্যে মান্না ও মুরতজার মধ্যে পিস্তল নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। আর মান্না তার সহযোগিদের বলছেন, “তোরা ভিডিও কর। আমাকে গুলি করতে পিস্তল বের করছে। ভিডিও কর”।

অস্ত্র
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ঘটনার সময়ে উপস্থিত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিক আহমেদ বলেন, ভূমি অফিস থেকে অস্ত্র হাতে মুরতজাসহ দুইজন দৌড়ে এসে একটি হলুদ অটোর মধ্যে ঢুকে পড়েন। এ সময় কিছু লোকজন অস্ত্রসহ মুরতজাকে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ অস্ত্র ও কাউন্সিলরকে হেফাজতে নেয়।

আরও

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলর মুরতজা আবেদীনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তার ওপর পুনরায় হামলা চালান মান্নার অনুসারীরা। এই নিয়ে পুলিশের এসআই রাকিবের সঙ্গে বেশ উচ্চবাচ্য হয় মান্না ও তার অনুসারীদের। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমরা পৌঁছানোর আগেই কাউন্সিলরের ওপর হামলা করা হয়। পরে আমরা তাকে হেফাজতে নেওয়ার পরও উত্তেজনা থামেনি।  

কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন বলেন, আমার ওপর হামলা হতে পারে সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম আগে থেকেই। কেননা বাসা থেকে বের হওয়ার পর থেকেই আমাকে ওরা (মান্না) ফলো করছিল। ভূমি অফিস থেকে বের হওয়ার পর পরই আমার ওপর হামলা চালায় মান্নার লোকজন। এ সময় আমার কাছে থাকা লাইসেন্সকৃত পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মান্না।

মহানগর শ্রমিকলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, আমি পারিবারিক জমির কাজে সহকারী কমিশনারের (ভূমি) অফিসে যাই। কাজ শেষে বের হয়ে গেটে আসা মাত্র মুরতজা আবেদীন আমাকে গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে হঠাৎ পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়।

উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুরতজা আবেদীনের অভিযোগের কারণে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা হারান মেয়র সাদিক অনুসারী রইজ আহম্মেদ মান্না। কাউন্সিলর নির্বাচন নিয়ে এই দুইজনের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীদের মারধর ও অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ায় ১৩ জনসহ গ্রেপ্তার হয়েছিলেন রইজ আহমেদ মান্না। 

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাইরাসজনিত সংক্রামিত হাম রোগের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গফুর মন্ডল পাড়া এলাকায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, প্যারামেডিক মিষ্টি খাতুন, শামীমা আক্তার ও মেহেদী হাসান ইমন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী ভাইরাসজনিত সংক্রামক

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই করেছে। দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা