
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১৯:২১

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় শান্তি পূর্ণ ভাবে আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাকিমপুর উপজেলা শাখার ভোট চলছে। শনিবার (২৬ আগষ্ট) পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সকাল নয়টা থেকে বাংলাহিলি-১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির ভোট গ্রহণ শুরু করেছে। বিরতিহীন ভাবে চলবে বিকেল তিনটা পর্যন্ত।
আজ দুপুর বারটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শনে আসেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এসময় হাকিমপুর হিলি পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন। এসময় তারা ভোট গ্রহণের সুন্দর ও সুষ্ঠ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত ভোটারদের কুশলাদি বিনিময় করেন।

প্রধান শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল খালেক বলেন, পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকাল নয়টা থেকে ভোট গ্রহণ চলছে। শান্তি পূর্ণ ও সুষ্ঠ পরিবেশে বিরতিহীন ভাবে বৈকাল তিন ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলায় ভোটারের সংখ্যা ৪৬ জন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আনোয়ারুল হক টুকু বলেন, গত ১৬ আগষ্ট প্রধান শিক্ষক সমিতির তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক (৪টি) পদে ৮ জন প্রধান শিক্ষক মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি আরও বলেন, সমিতির ১৫ টি পদের মধ্যে ইতিমধ্যে ১১ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১১ জন প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। আজ বৈকাল তিনটায় নির্বাচন শেষে সভাপতি সম্পাদকসহ ৪ টি বিজয়ী প্রার্থীর নামসহ সমিতির ১৫ জন বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।