
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৯:১৬

বরিশালের হিজলা উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত নারী জাগরণের পথিকৃৎ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মীনি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বেগম আইভি রহমান এর ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগমের সভাপতিত্বে বৃহস্পতিবার ২৪ আগস্ট সকাল দশটায় বঙ্গবন্ধু ম্যুরাল পাদদেশে আইভি রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে তার স্মরণে আলোচনাসভা ও সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর একটি শোক র্র্যালি বের হয়েছে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি