বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়েন্দা নজরদারিতে এমটিএফই’র ৪০০ সিইও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১৭:৮

শেয়ার করুনঃ
গোয়েন্দা নজরদারিতে এমটিএফই’র ৪০০ সিইও

পরিশ্রম ছাড়া ঘরে বসে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে গ্রাহকের প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ (এমটিএফই) নামের একটি প্রতিষ্ঠান। ভয়াবহ এই ডিজিটাল প্রতারণা নিয়ে দেশব্যাপী চলছে নানান আলোচনা। এরইমধ্যে বায়বীয় এই প্রতিষ্ঠানটির বাংলাদেশে দায়িত্ব পালন করা ৪০০ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এমটিএফই বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০২১ সালে। তিন বছরে এমটিএফইতে শুধু বাংলাদেশ থেকেই ৪২ লাখ মানুষ যুক্ত হয়েছেন। প্রাথমিক অবস্থায় এমটিএফই অ্যাপে যুক্ত প্রত্যেকেই ৬১, ২০১, ৫০১, ৯০১ ও ২ হাজার ডলার ডিপোজিট করেন। বেশি টাকা আয় করতে কেউ কেউ ৫ হাজার ডলারের বেশিও বিনিয়োগ করেছেন। এর মধ্যে কেউ জমানো টাকা, কেউবা এনজিও থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন। প্রথমে গত ৭ আগস্ট সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে এমটিএফই। এরপর গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে হুট করে প্রায় সব গ্রাহকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক দেখানো শুরু করে অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ব্যবসায় লোকসান হয়েছে। এজন্য উল্টো গ্রাহকদের কাছ থেকেই তারা টাকা পাবে। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা গ্রাহকরা লাভের গুড় তো পায়নি বরং তাদের ঘাড়ে আরও ঋণের বোঝা চেপেছে।

আরও

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এমটিএফই’র প্রতারণা নিয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য পেলেও এখনও লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। তবে মামলা না পেলেও এ বিষয়ে ছায়াতদন্ত চলছে।এমটিএফই’র কার্যক্রম সম্পূর্ণ বায়বীয় হলেও বাংলাদেশে তাদের অনেক রিপ্রেজেনটেটিভ এবং ৪০০’র মতো সিইও’র সন্ধান পাওয়া গেছে। তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ বাড়িয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এসব সিইওদের আটক করতে একাধিক সংস্থা কাজ করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এমটিএফই’র গ্রাহকদের অধিকাংশই অ্যাপটির বিষয়ে জানতো না। তারা স্থানীয় সিইওদের সভা-সেমিনারে অংশগ্রহণ করে অ্যাপটির বিষয়ে জানতে পারেন। এরপর প্রলোভিত হয়ে বিনিয়োগ করেন। এই দায় সিইওরা এড়াতে পারে না। তাই তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদিও এমটিএফই’র প্রতারণার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা আমাদের কাজ করছি। এখন পর্যন্ত ৪০০ জন্য সিইও’র বিষয়ে তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও

কাপ্তাই লেকের পানি কমায় অবশেষে বন্ধ হলো সব জলকপাট

কাপ্তাই লেকের পানি কমায় অবশেষে বন্ধ হলো সব জলকপাট

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, বাংলাদেশে এমটিএফই’র যারা পরিবেশক বা প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া কেউ যদি অভিযোগ দেয় সে তাদের আমরা আইনের আওতায় আনব। এ ছাড়া কেউ যদি অভিযোগ দেন, সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। এমটিএফই একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম চক্র। তাদের কার্যক্রম ছিল সম্পূর্ণ বায়বীয়।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

মার্কিন চাপ উপেক্ষা, ইসরায়েলিদের প্রবেশে অনড় মালয়েশিয়া

মার্কিন চাপ উপেক্ষা, ইসরায়েলিদের প্রবেশে অনড় মালয়েশিয়া

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে স্পষ্ট বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

এ সম্পর্কিত আরও পড়ুন

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

আট বছরেও নির্বাচন নয়, চা শ্রমিক ইউনিয়নে বাড়ছে ক্ষোভ

তিন বছর মেয়াদের কমিটি গঠনের প্রায় আট বছর পার হলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের। ফলে দেশের ১৭৮টি চা বাগানের ৯৬ হাজারের বেশি নিবন্ধিত ভোটার দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হতাশা এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার বাসন্ডা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

মৌলভীবাজারে ডিবি অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

মৌলভীবাজারে ডিবি অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। বুধবার রাতের দিকে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অজিত পাত্রের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই চোরাচালানকারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নৌকাও। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে টেকনাফের সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির