সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরগরম হয়ে উঠেছে ভোলার ইলিশের আড়ত, মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ সংকট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ৪:৩৮

শেয়ার করুনঃ
সরগরম হয়ে উঠেছে ভোলার ইলিশের আড়ত, মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ সংকট

বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া গেলেও ভোলার  মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশের সংকট রয়েছে। সে কারণে সাগরমুখী হয়ে পড়ছেন জেলেরা। আর এতেই সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়ত।

সাগরে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতেই সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী জেলেরা।

আরও

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

এদিকে গত এক মাসে সাগর থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন ইলিশ ধরা হয়েছে বলে জানিয়েছে মৎস্যবিভাগ।

তারা বলছেন, আগামী কয়েকদিন পর ইলিশের উৎপাদন আরও বাড়বে। ডিম ছাড়ার সময় হলে নদীতেও ধরা পড়বে ইলিশ।

আরও

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

হিলির একমাত্র পাম্পে তেলের জন্য রাতভর অপেক্ষা বাইকারদের

উপকূলীয় বিভিন্ন ঘাট ঘুরে জানা গেছে, ভরা মৌসুমেও যখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছিল না তখন অনেকটাই হতাশ ছিলেন জেলেরা। দুই সপ্তাহ আগে কিছুটা মাছ পেয়ে আশা জেগেছিল জেলেদের মনে। কিন্তু এরপরেই আবার দেখা দেয় ইলিশের সংকট। ফের অনিশ্চয়তায় পড়েন জেলেরা। তবে গত দুই/তিনদিন এখন আর সে চিত্র নেই। সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেদের আহরিত সেই ইলিশ বিক্রি হচ্ছে আড়তে। আর এতেই সরগরম উপকূলের আড়তগুলো। এমন মাছের সরবরাহে খুশি জেলেরা।

ইলিশ সংকট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জেলে মনির, ইদ্রিস, কাসেম ও সিরাজ উদ্দিন সহ অন্যরা জানান, নদীতে সারাদিন জাল বেয়ে তেলের খরচ ওঠে না, তাই ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকারে যাই। সাগরে যে পরিমাণ মাছ মিলছে তাতে খরচ উঠে সংকট দূর হবে বলে আশা তাদের।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সাগরে মাছের এমন অবস্থা অব্যাহত থাকলে জেলেরা সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী আড়তদাররা।

ইলিশা ঘাটের আড়তদার মাসুদ রানা বলেন, দুই/তিনদিন ধরে সাগরে মাছ ধরা পড়ছে, আমাদের কেনা-বেচা ভালো। তবে মেঘনায় মাছ কম। সাগরের মাছ দিয়ে জেলেরা তাদের সংকট দূর করার চেষ্টা করছেন।

এদিকে ইলিশের পেটে ডিম এলে একইভাবে নদীতেও ইলিশ মাছ ধরা পড়বে বলে মনে করছে মৎস্যবিভাগ।  

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, এ মৌসুমে নানা কারণে ইলিশের সংকট, এর মধ্যে বৃষ্টিপাত কম হওয়া, ডুবোচরে তলদেশ ভরাট এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণ রয়েছে। আর তাই বিশেষজ্ঞরা মনে করছেন ইলিশের ভরা মৌসুম এক মাস পিছিয়েছে, তবে আগামী এক মাসের মধ্যেই ইলিশের পেটে ডিম আসবে তখন সাগর থেকে নদীমুখী হবে ইলিশ।

এ বছর জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। আর জেলায় বাৎসরিক ইলিশের চাহিদা ৩৯ হাজার মেট্রিক টন। অবশিষ্ট ইলিশ চলে যায় ঢাকা চাঁদপুরসহ বিভিন্ন পাইকারি আড়তে। 

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে মাছ নিধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগের ঘটনায় এক কৃষকের প্রায় তিন শতাধিক ক্যাম্বেল জাতের হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মো. সাত্তার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মোল্লা। সোমবার (৬ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামসু মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বর্জ্যের রিসাইক্লিং প্লান্টগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে বরিশালেও আধুনিক রিসাইক্লিং প্লান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার প্রায় ৩০ বছরের পুরোনো ময়লার ভাগাড় স্থানান্তরের লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার বর্জ্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এমন পরিবেশে সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে তা বড়

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলায় দিন দিন জ্বালানি তেলের চাপ বাড়ছে। তেল সংগ্রহের আশায় মোটরসাইকেল চালকদের আগের দিন মধ্যরাত থেকেই সড়কের ধারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। অনেক চালক ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর পেট্রোল পেয়ে স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাম্প এলাকায় যানজট ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় অবস্থিত স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসামগ্রী এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। পরে প্রশাসনিক ভবনে কাস্টমস, এনবিআর, বিজিবি,