বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এখনও বাংলাদেশে শেখ হাসিনাই বেশি জনপ্রিয়: মার্কিন সংস্থার জরিপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ২১:৫৩

শেয়ার করুনঃ
এখনও বাংলাদেশে শেখ হাসিনাই বেশি জনপ্রিয়: মার্কিন সংস্থার জরিপ

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর জাতীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আইআরআই হল একটি অলাভজনক সংস্থা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দ্বারা অর্থায়নকৃত এবং সমর্থিত।ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জরিপে বলা হয়েছে, “বাংলাদেশের জনসাধারণের মধ্যে বিরাজমান বিভিন্ন হতাশা বিরোধীদের জনসমর্থন বাড়িয়ে তুলছে বলে মনে হচ্ছে, কিন্তু তা শেখ হাসিনা সরকারকে এখনও ততটা দুর্বল করতে পারেনি। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মনে করেন, শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে বেশ ভালো করছেন। সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা থেকে শুরু করে শিক্ষার উন্নয়ন—সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেয়েছে।”

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

আইআরআইয়ের জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ জানিয়েছেন, আগামী নির্বাচনে তাদের ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। ৫৬ শতাংশ মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা না হলেও বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত। আর ফোকাস গ্রুপ সমীক্ষায় অনেক বিএনপি সমর্থকও তাদের দলকে নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

জরিপে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি। এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে। তাই এটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখন দেশের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে আক্রমণাত্মক প্রচারণার মুখোমুখি। সেই সঙ্গে করোনাভাইরাস মহামারী ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাও মোকাবিলা করছে সরকার।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এই বছরের শুরুর দিকে আওয়ামী লীগ সরকারের সমস্যা আরও বেড়ে যায়, যখন ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারকে গণতন্ত্রের প্রমাণপত্র দেখানোর জন্য ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করতে শুরু করে। এই পটভূমিতে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) কর্তৃক পরিচালিত জাতীয় সমীক্ষায় দেখা যায়- এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।

সাম্প্রতিক ওই সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বাংলাদেশের নাগরিকরা অর্থনীতি এবং নির্বাচন নিয়ে হতাশ। তবে সরকারের অবকাঠামো ও উন্নয়ন নীতিমালা শেখ হাসিনার জনসমর্থনকে চাঙা করেছে এবং তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এটি আওয়ামী লীগের জন্য একটি ‘প্রাক-নির্বাচন শট’ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) এর ওয়েবসাইটে গত ৯ আগস্ট, “Bangladesh: Survey Reveals Premier Remains Popular Despite Growing Public Discontent” শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। নিবন্ধটি লিখেছেন আইআরআই’র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হুগস্ট্রা ও সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ জিওফ্রে ম্যাকডোনাল্ড।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই নিবন্ধে তারা পর্যবেক্ষণ তুলে ধরে বলেছেন, যদিও বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি উভয়ই রাজপথে শক্তি দেখাচ্ছে। সমর্থকদের জড়ো করে সভা–সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নির্বাচন ঘিরে মানুষের মত বোঝার জন্য খুব কমই তথ্য–উপাত্ত মিলছে। তারপরও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জাতীয় সমীক্ষা এবং ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) সমীক্ষায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ নিয়ে মানুষের মনোভাবের বিভিন্ন আঙ্গিক প্রকাশ পেয়েছে।

ওই নিবন্ধে লেখকরা বলেছেন, “এই গবেষণায় দেখা যায়- যদিও সাধারণ নাগরিকরা অর্থনীতি এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে হতাশ। তবে অবকাঠামো ও সরকারের উন্নয়ন নীতিমালা প্রধানমন্ত্রীর জনসমর্থনকে চাঙা করেছে। তারপরও দেশজুড়ে বিরোধী দলের জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের নির্বাচন বর্জনের কৌশল নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সংশয়ী বলে মনে হচ্ছে।”

আইআরআই - এর সমীক্ষায় দেখা গেছে, দেশের অর্থনীতি, রাজনীতি ও সামগ্রিক অবস্থা নিয়ে সাধারণ মানুষ হতাশ। অর্থনৈতিক সমস্যাগুলো মানুষের মধ্যে এমন মনোভাব বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ মানুষ মনে করছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে নেই। সাধারণ মানুষদের মতে, রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানগুলো নাগরিকদের স্বার্থ রক্ষা করছে না। অন্যরা দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে উদ্ধৃত করেছেন, যা সমগ্র দক্ষিণ এশিয়ারই একটি গুরুতর সমস্যা। তবে বাংলাদেশের মানুষ দুর্নীতিকেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। এমনকি সুশীল সমাজকে নিয়েও তারা নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশই বলেছেন, নাগরিক সমাজ রাজনৈতিক অভিজাতদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

নিবন্ধটিতে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় বিতর্ক নির্বাচনকালীন প্রশাসনকে কেন্দ্র করে। তত্ত্বাবধায়ক সরকার (সিটিজি) ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সব নির্বাচন বর্জন করছে বিএনপি। ২০১১ সালে এটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেন। এরপর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করে বলছে, নির্বাচন কমিশন দক্ষতার সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিশাল ঢাকা সমাবেশ এবং সারাদেশে অবাধে আয়োজিত অন্যান্য বিরোধী রাজনৈতিক কর্মসূচির বিষয়টি তুলে ধরছেন।

তারা বলছেন, ২০২২ সালে আওয়ামী লীগ নয় এমন প্রার্থীরাই স্থানীয় নির্বাচনে বেশি জয়লাভ করেছেন, যা নির্বাচনী প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্যতা দেয়। যদিও সাম্প্রতিক পৌরসভা নির্বাচনগুলোতে কিছু সমস্যা দেখা গেছে, তবে এসব নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল, সহিংসতাও ছিল কম এবং কিছু জায়গায় উন্মুক্ত প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাছাড়া, সরকার বারবারই বলছে যে, তারা জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। একই সঙ্গে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা সম্প্রতি বলেছেন যে, দলটি আন্তর্জাতিকভাবে মধ্যস্থতা করা হলে যেকোনও রাজনৈতিক সংলাপের জন্য উন্মুক্ত। তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে। 

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে