
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ২১:৩৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী শেখের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মাজেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান,

কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, আব্দুল জলিল শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কামাল হোসেন খান, শফিকুল ইসলাম খান, খন্দকার সাজ্জাদ হোসেন, মাওলানা মাসুদ খান প্রমুখ। উল্লেখ্য, সভায় প্রধান শিক্ষক নতুন কমিটি গঠনের জন্য তফসিল ঘোষনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি