
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১৭:১৭

মাদারীপুরে ৭০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লা(৩০)এবং সুমন মোল্লা(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর থানা কুকরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার ছয়না এলাকার মৃত সাহেব আলীর ছেলে এবং সুমন মোল্লা একই এলাকার সাইদুর মোল্লার ছেলে।
জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, মাদারীপুর সদর থানার কুকরাইল এলাকার ছগির হাওলাদারের মুদি দোকানের সামনে মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে সোহেল মোল্লা এবং সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবার বড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি