
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ২০:৪৭

দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর নওগাঁ শহর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫।গ্ৰেফতার ওই আসামীর নাম আরিফ হোসেন (৩৫)। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার মো. রাহেদুল এর ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্ৰেফতার আরিফ হোসেন ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কলাই থানায় নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালান নিয়ে আটক হয়। এরপর তিনি জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় পদেয়। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আরিফকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং যথাযথ আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
